ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ২২:৩১, ২২ জুলাই ২০২০

দেশে করোনায় মৃতের ৭৪ শতাংশ ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের

দেশে করোনা সংক্রমিত হয়ে প্রথম কেউ মারা যান গত ১৮ মার্চ। এরপর থেকে  এখন পর্যন্ত করোনায় মোট ২ হাজার ৭৫১ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ দুই হাজার ১৬৮ জন (৭৮.৮১ শতাংশ) ও নারী ৫৬৪ জন (২১.১৯ শতাংশ)। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে মোট মৃতের ৭৪ শতাংশই ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।

করোনায় মোট মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১ হাজার ৩৪১ জন (৪৮ দশমিক ৭৫ শতাংশ), চট্টগ্রাম বিভাগে ৬৯৬ জন (২৫ দশমিক ৩০ শতাংশ), রাজশাহী বিভাগে ১৫২ জন (৫ দশমিক ৫৩ শতাংশ), খুলনা বিভাগে ১৮১ জন (৬ দশমিক ৫৮ শতাংশ), সিলেট বিভাগে ১২৮ জন (৪ দশমিক ৬৫ শতাংশ), বরিশাল বিভাগে ১০২ জন (৩ দশমিক ৭১ শতাংশ), রংপুর বিভাগে ৯৩ জন (৩ দশমিক ৩৮ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে ৫৮ জন (২ দশমিক ১১ শতাংশ)।

বুধবার (২২ জুলাই) সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ২৪ ঘণ্টায় ৪২ জনের প্রাণহানি ঘটেছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। এর মধ্যে  ২১ জন ঢাকা বিভাগের, ৮ জন চট্টগ্রাম বিভাগের, ৩ জন রাজশাহী বিভাগের, ৩ জন খুলনা বিভাগের, ২ জন রংপুর বিভাগের, ৩ জন সিলেট বিভাগের এবং ২ জন বরিশাল বিভাগের।

এদিকে দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন মোট ২ লাখ ১৩ হাজার ২৫৪ জন। সুস্থ হয়ে উঠেছেন মোট ১ লাখ ১৭ হাজার ২০২ জন করোনা রোগী।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়