নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০২:৫৩, ২৩ জুলাই ২০২০
প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ৯৫তম জন্মবার্ষিকী আজ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ৯৫তম জন্মবার্ষিকী আজ। তিনি ১৯২৫ সালের ২৩ জুলাই গাজীপুরের কাপাসিয়ার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
তাজউদ্দীন আহমদ ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হন। ১৯৬৬ সালে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠনে তাজউদ্দীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তিনি মুক্তিযুদ্ধকে সফল সমাপ্তির দিকে নিয়ে যেতে অসামান্য অবদান রাখেন। দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন সরকারে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পান তাজউদ্দীন। পরে ১৯৭৪ সালের ২৬ অক্টোবর বঙ্গবন্ধুর নির্দেশে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।
১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে দেশে ফিরে আসা পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন বঙ্গতাজ। ১৯৭২ সালের ১২ জানুয়ারি বঙ্গবন্ধুর সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব নেন তাজউদ্দীন আহমদ।
আদর্শ ও নীতিগত প্রশ্নে ১৯৭৪ সালের ২৬ অক্টোবর পদত্যাগ করেন তিনি। তবে তার প্রিয় ‘মুজিব ভাই’কে ছেড়ে যাননি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলে তিনিই প্রথম ধানমন্ডির ৩২ নম্বরের দিকে এগিয়ে যান। পরবর্তী সময়ে গ্রেফতার হন। আটক অবস্থায় ওই বছরের ৩ নভেম্বর কারাগারে জাতীয় অন্য তিন নেতার সঙ্গে তাকেও হত্যা করে ঘাতকরা।
তার স্ত্রী সৈয়দা জোহরা তাজউদ্দীনও বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। তাদের তাদের চার সন্তান। বড় মেয়ে শারমিন আহমদ; মেজো মেয়ে গাজীপুর-৪ আসনের বর্তমান সংসদ সদস্য সিমিন হোসেন রিমি এবং ছোট মেয়ে মাহজাবিন আহমদ মিমি এবং একমাত্র ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
আইনিউজ/এইচকে
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























