ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৩, ২৩ জুলাই ২০২০

সদ্য বিজয়ী দুই এমপি শপথ নেবেন আজ

ফাইল ছবি

ফাইল ছবি

যশোর-৫ ও বগুড়া-১ আসনের নব-নির্বাচিত এমপিরা শপথ নেবেন আজ। এরা হলেন বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সাহাদারা মান্নান ও যশোর-৬ (কেশবপুর) এর শাহিন চাকলাদার।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিকাল সাড়ে ৩টায় তাদের শপথবাক্য পাঠ করাবেন। 

জাতীয় সংসদের গণসংযোগ অধিশাখা-১ এর পরিচালক মো. তারিক মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১৪ জুলাই এই দুই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। বগুড়া-১ আওয়ামী লীগ প্রার্থী সাহাদারা মান্নান এক লাখ ৪৫ হাজার ২৯৫ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ ট্রাক প্রতীকে পেয়েছেন এক হাজার ৫৬৩ ভোট। জাতীয় পার্টির প্রার্থী মোকছেদুল আলম লাঙল প্রতীকে ভোট পেয়েছেন ৯৬৯।

এ আসনে টানা তিনবার নির্বাচিত এমপি আব্দুল মান্নান গত ১৮ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ফলে আসনটি শূন্য হয়। সাহাদারা মান্নান তার স্ত্রী।

অন্যদিকে, যশোর-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদার এক লাখ ২৪ হাজার ৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ দুই হাজার ১২ ও জাতীয় পার্টির হাবিবুর রহমান পেয়েছেন এক হাজার ৬৭৮ ভোট। এ আসনের এমপি সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক গত ২১ জানুয়ারি মৃত্যুবরণ করায় আসনটি শূন্য হয়।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়