ঢাকা
আপডেট: ১৪:২৩, ২৩ জুলাই ২০২০
বন্যা মোকাবিলায় মহাপরিকল্পনা
প্রায় এক মাস ধরে দেশে বন্যা চলছে। উত্তরাঞ্চলে পানি কিছুটা কমলেও মধ্যাঞ্চলে পানি বাড়ছেই। সারাদেশে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। এখনো ২৬টি জেলার ১০৫টি উপজেলার ৬৪৫টি ইউনিয়নের ৭ লাখ ৩১ হাজার ৯৫৮জন পানিবন্দি পরিবার। চলতি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার ৩০ লাখ ৪০ হাজার ৩৪ জন।এই ক্ষতি মাথায় রেখে বন্যা মোকাবিলায় সরকার মহাপরিকল্পনা গ্রহণ করেছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, ২৬ জেলায় বন্যা চলছে। বন্যাকবলিত এলাকার জনগণকে আমরা আশ্বস্ত করতে চাই, আপনারা আতঙ্কিত হবেন না; প্রধানমন্ত্রী আপনাদের পাশে আছেন, তিনি সব সময় আপনাদের খবর রাখেন এবং আমাদের নির্দেশ দেন। আমাদের কাছে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। কাজেই কোনো অবস্থাতেই খাবারের কোনো সঙ্কট হবে না।
২৬ জেলার বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ১০ হাজার ১৪০ মে:টন জিআর চাল এবং ৩ কোটি ৮৪ লাখ ৪৩ হাজার ২০০ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এছাড়া বন্যা কবলিত এলাকায় এক হাজার ৫৪৫টি আশ্রয়া কেন্দ্র খোলা হয়েছে। এখন পর্যন্ত ৬৯ হাজার ৪৬৩ জন মানুষ আশ্রয় কেন্দ্রে ঠাই নিয়েছেন। আশ্রয় কেন্দ্র বসবাসকারীদের মধ্যে সরকারি ভাবে খাদ্য বিতরণ করা হচ্ছে।
গতকাল বুববার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ সূত্রে জানা গেছে, সারাদেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এখনো ২৬টি জেলার ১০৫টি উপজেলার ৬৪৫টি ইউনিয়নের ৭ লাখ ৩১ হাজার ৯৫৮জন পানিবন্দি পরিবার। চলতি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার ৩০ লাখ ৪০ হাজার ৩৪ জন। বন্যায় ক্ষতিগ্রস্ত এসব এলাকার জন্য ১০ হাজার ১৪০ মে:টন জিআর চাল, ৩ কোটি ৮৩ লাখ ৪৩ হাজার ২০০ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। শিশু খাদ্যর জন্য ৩৮ লাখ, গো-খাদ্যদের জন্য ৭০ লাখ টাকা এবং শুকনো খাবার ৭৯ হাজার ৬২২ প্যাকেট, ডেউটিন ৩৮০ বান্ডিল, গৃহনিমাণের জন্য ১১ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন শুরু ঈদে দশ কেজি চাল পাবে এক কোটি পরিবার : আতঙ্কিত হবেন না পর্যাপ্ত খাদ্য মজুদ আছে : ডা. এনামুর রহমান।
আইনিউজ/টিএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























