ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৩:৫০, ২৩ জুলাই ২০২০

দেশে করোনার লক্ষণ নিয়ে মারা গেছেন ১৮৭৪ জন

দেশে গত ৮ মার্চ প্রথম করোনা শনাক্ত হয়। তারপর থেকে এখন পর্যন্ত করোনার লক্ষণ বা উপসর্গ নিয়ে ১ হাজার ৮৭৪ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ১২ থেকে ১৮ জুলাইয়ের করোনা পরিস্থিতি তুলে ধরতে গিয়ে এ তথ্য দিয়েছে বাংলাদেশ পিস অবজারভেটরি (বিপিও)। দেশের ২৫টি গণমাধ্যমের তথ্য বিশ্লেষণ করে এ প্রতিবেদন করেছে তারা।

প্রতিবেদনে বলা হয়েছে, টানা ৫ সপ্তাহ বাড়ার পর গত তিন সপ্তাহ ধরে এমন মৃত্যুর সংখ্যা কমেছে। সর্বশেষ সপ্তাহে এমন মৃত্যু হয়েছে ৬৮ জনের। এর আগের সপ্তাহে এটি ছিল ১১০ জন এবং তার আগের সপ্তাহে ছিল ১৭২ জন।

করোনার উপসর্গ নিয়ে শুধু চট্টগ্রাম বিভাগেই মারা গেছেন ৫৮৮ জন। ঢাকা বিভাগে ৩৮০ জনের মৃত্যু হয়েছে। খুলনা বিভাগে ২৫১ জন, রাজশাহী বিভাগে ১৯৪ জন, বরিশালে ২২৩ জন, সিলেটে ৯৭ জন, রংপুর ৮২ জন ও ময়মনসিংহ বিভাগে ৫৯ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

বিপিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের (সিজিএস) একটি প্রকল্প। জাতিসংঘের সংস্থা ইউএনডিপির আর্থিক সহায়তায় কয়েকটি বিষয় নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করে আসছে বিপিও।

করোনা পরিস্থিতি নিয়ে প্রতি সপ্তাহে একটি প্রতিবেদন দিয়ে যাচ্ছে তারা। স্বাস্থ্য অধিদপ্তর প্রতিদিন করোনায় মৃত্যুর হিসাব দিলেও লক্ষণ নিয়ে মৃতদের তথ্য দেয় না।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়