ঢাকা
আপডেট: ১৪:১৫, ২৩ জুলাই ২০২০
রিজেন্টের সাহেদকে র্যাবের কাছে হস্তান্তর
করোনা রিপোর্ট চিকিৎসায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদের মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে র্যাব। তাই মামলার সাথে সাহেদকে র্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে র্যাবের কাছে হস্তান্তর করা হয়। র্যাব কর্তৃক আবেদনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে হস্তান্তর প্রক্রিয়াটি হয়েছে।
সাহেদের বিরুদ্ধে মামলা দায়েরের পর মামলাটি প্রথমে থানা পুলিশ ও পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ মামলা হস্তান্তরের বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘রিজেন্ট হাসপাতালে অভিযানের পর র্যাব বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমসহ ১৭ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। র্যাবের দায়ের করা মামলাটি প্রথমে উত্তরা পশ্চিম থানা এবং পরে অধিকতর তদন্তের জন্য ডিবির কাছে হস্তান্তর করা হয়।
গত মঙ্গলবার সাহেদ করিমের মামলার তদন্ত করার জন্য র্যাবকে দায়িত্বভার দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে মামলার নথিপত্রসহ আসামি সাহেদকে র্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এর আগে গত বুধবার দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন বলেন, সাহেদের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত করবে র্যাব। তবে সাহেদকে নিয়ে অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলা তদন্ত করবে ডিবি।
তিনি আরও বলেন, ‘সাহেদকে গ্রেফতারের পর থেকে কাজ শুরু করেছে র্যাব। তবে মামলার তদন্ত প্রক্রিয়ায় আমরা ডিবি তদন্ত করছি। (সাহেদ) পাঁচদিন আমাদের কাছে রিমান্ডে ছিল। তার কাছ থেকে অনেক তথ্য আমরা পেয়েছি।’
করোনা টেস্ট পরীক্ষা প্রতারণার অভিযোগে বুধবার (১৫ জুলাই) ভোরে সাতক্ষীরার সীমান্তের দেবহাটা থানার সাকড় বাজারের পাশে অবস্থিত লবঙ্গপতি এলাকা থেকে নৌকায় পালিয়ে যাওয়া অবস্থায় রিজেন্ট হাসপাতালের শাহেদকে গ্রেফতার করে র্যাব। এরপরে বৃহস্পতিবার (১৬ জুলাই) শাহেদকে ১০ দিনের রিমান্ডে পাঠায় আদালত।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























