ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৪, ২৩ জুলাই ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২৮৫৬, মৃত্যু ৫০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ৫০ জন মারা গেছেন। সাথে নতুন ২ হাজার ৮৫৬ জনকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

নতুন শনাক্তদের নিয়ে দেশে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৬ হাজার ১১০ জন। অপরদিকে করোনায় দেশে মোট প্রাণহানি ২ হাজার ৮০১ জন।            

বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ সকল তথ্য তুলে ধরেন।

দেশে আক্রান্তের সাথে বাড়ছে করোনাজয়ীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করেছেন নতুন ২ হাজার ৬ জন রোগী। বর্তমানে দেশে সুস্থ হয়েছেন মোট ১ লাখ ১৯ হাজার ২১০ জন।

বুলেটিনে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৮০ টি ল‌্যাবে ১২ হাজার ৩৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।        

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়