ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪০, ২৩ জুলাই ২০২০

স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল শাখার নতুন পরিচালক ডা. ফরিদ

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল শাখার পরিচালক হিসেবে ডা. আমিনুল হাসানের স্থলাভিষিক্ত হয়েছেন ডা. ফরিদ হোসেন। 

বৃহস্পতিবার দুপুরে তাকে নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়। আগের পরিচালক ডা. আমিনুল হাসানকে ওএসডি করা হয়েছে।

এর আগে, গতকাল বুধবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আমিনুল ইসলাম হাসানকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত হয়। মঙ্গলবার বিতর্কের মুখে পদত্যাগ করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে জনপ্রশাসন সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়