ঢাকা
বিমান যাত্রায় বাড়ছে খরচ
আগামী ১ আগস্ট থেকে বিমান ভ্রমণে যাত্রীদের দিতে হবে অতিরিক্ত ভাড়া। বুধবার (২২ জুলাই) বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই সংক্রান্ত আদেশ জারি করেছে।
বেবিচকের পরিচালক (অর্থ) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে বিমানবন্দরগুলোর যাত্রী নিরাপত্তা ও সেবার মান বৃদ্ধি এবং বিমানবন্দরগুলোর অবকাঠামোগত উন্নয়নে সব বহির্গামী যাত্রীদের এই ফি দিতে হবে।
আদেশে উল্লেখ আছে, সার্কভুক্ত দেশ ভ্রমণের ক্ষেত্রে বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে ৫ ডলার এবং যাত্রী নিরাপত্তা ফি দিতে হবে ৬ ডলার। সার্কভুক্ত ছাড়া অন্য দেশের ক্ষেত্রে বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে ১০ ডলার এবং এবং যাত্রী নিরাপত্তা ফি দিতে হবে ১০ ডলার।
এছাড়াও দেশের অভ্যন্তরে যাত্রীদের প্রতিবার ভ্রমণে বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে ১০০ টাকা এবং যাত্রী নিরাপত্তা ফি দিতে হবে ৭০ টাকা। জানা গেছে, প্লেনের টিকেট কেনার সাথে এয়ারলাইনস কোম্পানিকে এই টাকা পরিশোধ করতে হবে।
আগামী ১ আগস্ট থেকে এই আদেশ কার্যকর করার জন্য এয়ারলাইনসসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























