ঢাকা
বৃহস্পতিবার দুবাই-মালদ্বীপ থেকে ফিরলেন ৩০০ বাংলাদেশি
করোবাভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়েছেন অনেক বাংলাদেশি। এমন পরিস্থিতি ধাপে ধাপে বাংলাদেশিদের ফিরিয়ে আনছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। তেমনি এবার আটকে পড়া বাংলাদেশিদের সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও মালদ্বীপের মালে থেকে ফিরিয়ে আনল ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি বিশেষ ফ্লাইট।
বৃহস্পতিবার দুবাই থেকে ১৪০ জন যাত্রী নিয়ে দুপুর ১২টা ৬ মিনিটে এবং মালে থেকে ১৬০ জন যাত্রী নিয়ে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইট দুটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
ইউএস-বাংলা জানায়, সংযুক্ত আরব আমিরাত ও মালদ্বীপে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটগুলো পরিচালনা করা হয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স মালে ও দুবাই ছাড়াও কোভিড-১৯ সময়কালীন চেন্নাই, কলকাতা, দিল্লি, লাহোর, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, আবুধাবী ও ইউরোপের অন্যতম গন্তব্য ফ্রান্সের প্যারিসে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।
বিশ্বের বিভিন্ন দেশে কোভিড-১৯ মহামারির সময়ে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে ও বিদেশি নাগরিকদের নিজ দেশে পৌঁছে দিতে ৫৫টি স্পেশাল ফ্লাইট পরিচালনা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
মহামারিকালীন রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্স শুধু ঢাকা থেকে গুয়াংজু রুটে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করছে। বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর, বরিশাল ও রাজশাহীতে ফ্লাইট পরিচালনা করছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























