ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৪, ২৪ জুলাই ২০২০
আপডেট: ১৪:৩৬, ২৪ জুলাই ২০২০

দেশে করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৫৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ৩৫ জন মারা গেছেন। সাথে নতুন ২ হাজার ৫৪৮ জনকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। মৃতদের মধ্যে ২৮ জন পুরষ এবং ৭ জন নারী।

নতুন শনাক্তদের নিয়ে দেশে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৮ হাজার ৬৫৮ জন। অপরদিকে করোনায় দেশে মোট প্রাণহানি ২ হাজার ৮৩৬ জন।             

শুক্রবার (২৪ জুলাই) বেলা আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ সকল তথ্য তুলে ধরেন। দেশে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ২৭ টি।

দেশে আক্রান্তের সাথে বাড়ছে করোনাজয়ীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করেছেন নতুন ১ হাজার ৭৬৮জন রোগী। বর্তমানে দেশে সুস্থ হয়েছেন মোট ১ লাখ ২০  হাজার ৯৭৬ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়