নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৯, ২৪ জুলাই ২০২০
প্রয়োজন ছাড়া ঈদযাত্রা পরিহারের আহ্বান নৌপ্রতিমন্ত্রীর
ফাইল ছবি
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রয়োজন ছাড়া আমরা যেন ঈদযাত্রা পরিহার করি। কারণ বেঁচে থাকলে অনেক ঈদ উদযাপনের সুযোগ পাবো। কাজেই জীবনের ঝুঁকি নিয়ে এই যাত্রায় না যাওয়ায় মঙ্গলজনক।
শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নৌপ্রতিমন্ত্রী বলেন, ঈদুল আজহা উপলক্ষে গণপরিবহন নিয়ে আমরা একটা সংকটের মধ্যে আছি। একদিকে করোনাভাইরাসের সংক্রমণ অপরদিকে বন্যা। এ রকম একটা পরিস্থিতিতে সড়ক, রেল, আকাশ ও নৌপথে সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছে।
তিনি আরো বলেন, করোনাভাইরাসের প্রকোপের মধ্যে স্বাস্থ্যবিধি অনুসরণ করে যতোটুকু সম্ভব সঠিক ব্যবস্থাপনা নিয়ে নৌপথে ঈদযাত্রাকে আমরা সুন্দর করতে চাই।
করোনাভাইরাসের প্রকোপের মধ্যেও আমাদের অর্থনীতি এগিয়ে চলছে দাবি করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, অনেকেরই এই অগ্রগতি সহ্য হচ্ছে না। তাই তারা সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























