ঢাকা
আপডেট: ১৩:২০, ২৫ জুলাই ২০২০
বাংলাদেশি শিশুদের বৃদ্ধি ক্ষমতা কমাচ্ছে ‘ব্যাকটেরিয়াল স্ট্রেন’
বাংলাদেশের বিভিন্ন বস্তিতে বসবাসকারী অনেক শিশু কোনোদিনও অপুষ্টিজনিত সমস্যা থেকে সেরে নাও উঠতে পারে বলে জানিয়েছে নিউজ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন। তাদের প্রকাশিত একটি গবেষণা প্রবন্ধে এমন আশঙ্কা করা হয়েছে।
বাংলাদেশের শহরাঞ্চলের বস্তিতে বসবাসকারী শতাধিক শিশুর ওপর গবেষণা করে ১৪টি ব্যাকটেরিয়াল স্ট্রেন শনাক্ত করেছেন গবেষকেরা, যা এই অঞ্চলের অনেক শিশুর স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে।
গবেষকেরা বলছেন, এই সমস্যার কারণে শিশুদের রোগ প্রতিরোধক ক্ষমতাও কমে যেতে পারে, যা পরবর্তীতে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করবে।
এই আন্ত্রিক মাইক্রোবায়োটা শিশুদের এনভায়রনমেন্টাল এনটেরিক ডিসফাংশনের (ইইডি) মতো ব্যাধির কারণ হচ্ছে। ইইডিকে ক্ষুদ্রান্ত্রের রহস্যময় ব্যাধি বলা হয়। শৈশবে অপুষ্টিতে ভুগলে এটি হয়।
গবেষকেরা বলছেন, ঢাকার শিশুদের ওপর করা এই গবেষণার ফলাফল তাদের নতুন করে ভাবাচ্ছে। অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য নতুন থেরাপি তৈরি করতে হতে পারে বলে মন্তব্য তাদের, বিশেষ করে তাদের জন্য যারা থেরাপিউটিক খাবার গ্রহণের পরেও সুস্থ হচ্ছে না।
গবেষণাটি করা হয়েছে ঢাকার বস্তিতে বসবাসকারী ১১০ শিশুকে নিয়ে, যাদের বয়স ১৮ মাস থেকে শুরু।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























