নিজস্ব প্রতিবেদক
আজ এক আলোকিত মানুষের জন্মদিন
বাংলাদেশে অধ্যাপক আরও অনেকে আছেন, কিন্তু সবাই আবদুল্লাহ আবু সায়ীদ নন। তার ভাষাতেই বলি, ‘যারা পড়ান তারা সবাই শিক্ষক। কিন্তু সব শিক্ষক গুরু হয় না’।
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ গুরু হতে পেরেছেন। কারণ তিনি পথ দেখিয়েছেন। আলোকিত মানুষ গড়ার এই কারিগরের ৮১ তম জন্মদিন আজ।
১৯৩৯ সালের ২৫ জুলাই কলকাতার পার্ক সার্কাসে জন্মগ্রহণ করেন তিনি। তার পৈতৃক নিবাস বাগেরহাটের কচুয়া থানার কামারগাতি গ্রামে। তার বাবা আযীমউদ্দিন আহমদ ছিলেন স্বনামধন্য শিক্ষক। মায়ের নাম করিমুন্নেসা। বাবার শিক্ষক হিসেবে অসামান্য সাফল্য ও জনপ্রিয়তা শৈশবেই তাকে এ পেশার প্রতি আকৃষ্ট করে।
তিনি ১৯৬১ সালে শিক্ষকতা দিয়েই কর্মজীবন শুরু করেন। মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজে খণ্ডকালীন প্রভাষক হিসেবে যোগ দিয়ে পাকাপাকিভাবে শিক্ষকতার শুরু অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের। এরপর, পর্যায়ক্রমে সিলেট মহিলা কলেজ, রাজশাহী কলেজ ও ঢাকায় ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজে (বর্তমানে ঢাকা বিজ্ঞান কলেজ) শিক্ষকতা করেন। ঢাকা কলেজের তৎকালীন অধ্যক্ষ জালালউদ্দিন আহমেদের আমন্ত্রণে সেখানে যোগদান করেন। ঢাকা কলেজেই তিনি তার শিক্ষকতা জীবনের স্বর্ণযুগ অতিবাহিত করেছেন।
বড় মানুষেরা আশার সঞ্চার করেন, অধ্যাপক সায়ীদও আশা জাগানিয়া মানুষ। প্রায়ই বলে থাকেন, ‘মানুষ তার স্বপ্নের সমান বড়। তুমিও তাই।’ হতাশা, কলুষতা দূর করে উন্নত মূল্যবোধ চর্চার মাধ্যমে মানুষ আলোকিত হয়ে উঠবে এই প্রত্যাশায় ‘আলোকিত মানুষ চাই’ স্লোগানে ১৯৭৮ সালে প্রতিষ্ঠা করেছেন ‘বিশ্ব সাহিত্য কেন্দ্র’।
বাংলাদেশে টেলিভিশনের সূচনালগ্ন থেকে বিনোদন ও শিক্ষামূলক অনুষ্ঠানের উপস্থাপনায় তিনি পথিকৃৎ ও অন্যতম সফল ব্যক্তিত্ব। কবিতা, প্রবন্ধ, ছোটগল্প, নাটক, অনুবাদ, জার্নাল, জীবনীমূলক বই ইত্যাদি মিলিয়ে তার গ্রন্থভাণ্ডার যথেষ্ট সমৃদ্ধ। ডেঙ্গু প্রতিরোধ আন্দোলন, পরিবেশ দূষণবিরোধী আন্দোলনসহ নানা সামাজিক আন্দোলনে তিনি সব সময় সামনের কাতারে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























