ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৬, ২৫ জুলাই ২০২০
আপডেট: ১৪:৩৭, ২৫ জুলাই ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২৫২০, মৃত্যু ৩৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ৩৮ জন মারা গেছেন। সাথে নতুন ২ হাজার ৫২০ জনকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। মৃতদের মধ্যে ২৯ জন পুরষ এবং ৯ জন নারী।   

নতুন শনাক্তদের নিয়ে দেশে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ২১ হাজার ১৭৮ জন। অপরদিকে করোনায় দেশে মোট প্রাণহানি ২ হাজার ৮৭৪ জন।              

শনিবার (২৫ জুলাই) বেলা আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ সকল তথ্য তুলে ধরেন। দেশে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৪৪৬ টি। 

দেশে আক্রান্তের সাথে বাড়ছে করোনাজয়ীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করেছেন নতুন ১ হাজার ১১৪ জন রোগী। বর্তমানে দেশে সুস্থ হয়েছেন মোট ১ লাখ ২২ হাজার ৯০ জন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়