ঢাকা
দেশে নমুনা সংগ্রহ কমে এসেছে: স্বাস্থ্য অধিদফতর
দেশে আগের তুলনায় নমুনা পরীক্ষার সংখ্যা অনেক কমেছে। একথা বলে স্বাস্থ্য অধিদফতর লক্ষণ কিংবা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে নমুনা পরীক্ষার আহ্বান জানিয়েছে।
শনিবার (২৫ জুলাই) দেশের করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত স্বাস্থ্য বুলেটিনে একথা বলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘পরীক্ষাগারগুলোতে নমুনার সংখ্যা অনেক কম আসছে, নমুনা সংগ্রহ কম হচ্ছে। আপনাদের যাদের কোনোরকম লক্ষণ বা উপসর্গ থাকে অথবা আপনারা কোনও আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে তবে অবশ্যই নমুনা পরীক্ষা করাবেন। আমাদের নমুনা সংগ্রহের জন্য প্রত্যেক উপজেলা, শহর সবজায়গায় নমুনা সংগ্রহের ব্যবস্থা আছে। আপনারা নমুনা দিতে আসুন এবং নমুনা পরীক্ষা করে এই রোগ প্রতিরোধে সহায়তা করুন।’
দেশে করোনাভাইরাস সংক্রমণের হার বাড়লেও ল্যাবগুলোতে কম আসছে নমুনা। কিছুদিন আগেও দিনে ১৭-১৮ হাজারের মতো নমুনা সংগ্রহ হলেও এখন তা ১০ হাজারের নিচে নেমে এসেছে।
উল্লেখ্য, দেশে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৬১৫টি নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষা করা হয় ১০ হাজার ৪৪৬টি নমুনা। এর মধ্যে নতুন শনাক্ত হয়ে ২ হাজার ৫২০ জন। সাথে মারা গেছেন ৩৮ জন। সেই সময় সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ১১৪ জন।
দেশে বর্তমানে করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা ২ লাখ ২১ হাজার ১৭৮ জন। করোনায় মোট প্রাণহানি ঘটেছে ২ হাজার ৮৭৪ জনের। দেশে করোনাজয়ী রোগীর সংখ্যা ১ লাখ ২২ হাজার ৯০ জন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























