ক্যাটেল স্পেশাল ট্রেনে চড়বে পশু
ফাইল ছবি
ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে স্বল্প ভাড়ায় পশ্চিমাঞ্চল তথা দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় কোরবানির পশু পরিবহনের জন্য ক্যাটেল স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত গ্রহণ করেছে রেলপথ মন্ত্রণালয়।
পশু ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী কোরবানির পশু পরিবহনে রেলের আরো দুইটি স্পেশাল ট্রেন চলাচল শুরু করবে। রেলপথে পশু পরিবহনের জন্য সংশ্লিষ্ট স্টেশন মাস্টারের সঙ্গে যোগাযোগ করে চাহিদা দেয়ার অনুরোধ জানানো হয়েছে।
শনিবার বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোরবানির পশু পরিবহনের লক্ষ্যে খুলনা-ঢাকা-খুলনা রুটে একজোড়া এবং চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে একজোড়া করে মোট দুই জোড়া ক্যাটেল স্পেশাল ট্রেন চালানোর বিষয়ে পশ্চিমাঞ্চলের রেলওয়ের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
ট্রেন ছাড়ার সময়সূচি সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা-ঢাকা-খুলনা রুটে চলাচল করা ট্রেনটি দুপুর ১টায় খুলনা থেকে যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, ঈশ্বরদী, জয়দেবপুর, ধীরাশ্রম, টঙ্গী, তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি দিয়ে রাত ৩টায় ঢাকা পৌঁছাবে।
চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচল করা ট্রেন বিকেল ৪টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আমনুরা বাইপাস, কাকনহাট, রাজশাহী, হরিয়ান, উল্লাপাড়া, জয়দেবপুর, ধীরাশ্রম, টঙ্গী ও তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি দিয়ে রাত ৩টা ৪৫ মিনিটে ঢাকা পৌঁছাবে।
প্রান্তিক খামারিদের উৎসাহ প্রদান ও কোরবানির পশু সহজে ভোক্তাদের নিকট পৌঁছে দেয়ার জন্য স্বল্প মূল্যে পশু পরিবহনের জন্য উদ্যোগ নেয়া হয়েছে।
উল্লেখ্য, রেলে কোরবানির পশু পরিবহনে কিলোমিটার প্রতি মাত্র ২০ টাকা খরচ হবে। এছাড়া ব্রডগেজের একটি ওয়াগনে ২০টি গরু পরিবহন করা যাবে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























