নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৩, ২৫ জুলাই ২০২০
কেন্দ্রীয় ঔষধাগারের সদ্য বিদায়ী পরিচালক ডা. শহীদুল্লাহ আর নেই
ব্রিগেডিয়ার জেনারেল ডা. শহীদুল্লাহ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহ (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শনিবার দুপুর দুইটা ৫৫ মিনিটে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদফতরের কোভিড-১৯ বিষয়ক সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষের সদস্য সচিব ডা. রিজওয়ানুল করিম শামীম।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। এর আগে গত ২৫ জুন তিনি সিএমএইচে ভর্তি হন। গতকাল থেকে অবস্থার অবনতি হলে প্রথমে আইসিউ এবং পরে ভেন্টিলেশনে নেয়া হয়। ২০১৯ সালের ২২ নভেম্বর তিনি সিএমএসডির পরিচালক হিসেবে যোগদান করেন।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























