নিজস্ব প্রতিবেদক
সায়মা ওয়াজেদকে তথ্যমন্ত্রীর অভিনন্দন
ফাইল ছবি
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা ৪৮টি দেশের জোট ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) দূত মনোনীত হওয়ায় সায়মা ওয়াজেদ হোসেন পুতুলকে অভিনন্দন জানিয়েছেন পরিবেশ গবেষক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার এক অভিনন্দন বার্তায় সাবেক পরিবেশমন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান বলেন, অত্যন্ত কম কার্বন নিঃসরণ হয়েও বাংলাদেশ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের শিকার। কিন্তু গর্বের কথা এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এ বিষয়ে অধিকার আদায়ের সংগ্রামে বিশ্বে পথিকৃৎ হিসেবে স্বীকৃত।
পদাঙ্ক অনুসরণ করে তার কন্যা সায়মা ওয়াজেদ সিভিএফ দূত হিসেবে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতাবৃদ্ধিতে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকির সম্মুখীন দেশগুলোর পক্ষে এখন বিশ্বের সামনে দাঁড়াবেন। আন্তরিকভাবে এ দায়িত্ব পালনে তার সর্বোচ্চ সাফল্য কামনা করছি।
পাশাপাশি সায়মা ওয়াজেদ হোসেন পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ প্যানেল সদস্য, দক্ষিণ-পূর্ব এশিয়ায় সংস্থাটির অটিজম বিষয়ক ‘শুভেচ্ছা দূত’ এবং বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় কমিটির চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করছেন।
সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের সঙ্গে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ কামাল, ফিলিপাইনের ডেপুটি স্পিকার লরেন লেগ্রেডা ও কঙ্গোর জলবায়ু বিশেষজ্ঞ তোসি মাপ্নু সিভিএফ এর বিষয়ভিত্তিক দূত হিসেবে মনোনীত হয়েছেন। বাংলাদেশ ২০২০-২১ দুই বছরের জন্য এ ফোরামের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























