ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১:০৯, ২৫ জুলাই ২০২০

মাস্ক না পরলে অশনি সংকেত বিশেষজ্ঞদের

ফাইল ছবি

ফাইল ছবি

মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সরকার। তবে নির্দেশনা মানার ক্ষেত্রে অনেকেরই অনীহা দেখা যাচ্ছে। এমন অসচেতনতাকে অশনি সংকেত বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

একজন রিকশাওয়ালা বলেন, মাস্ক পকেটে আছে। সবাই পরা বাদ দিছে অনেক আগে। তাই আমিও পরি না। আরেকজন বলেন, মাস্ক পরলেই কি করোনাভাইরাস রোধ করা সম্ভব!

এমন বিচিত্র সব অজুহাতে মাস্ক ছাড়াই চলছে আড্ডা, খোশগল্প, কেনা-বেচা আর পথচলা। করোনা মহামারিতে মাস্ক পরা বাধ্যতামূলক করার পরও নগরবাসীর এমন অসচেতনতা চোখে পড়ার মতো। শুধু পথ-ঘাট, দোকানপাট কিংবা বাজার নয়, হাসপাতালে অনেক রোগীর স্বজনদের দেখা গেছে মাস্ক ছাড়া। মানা হচ্ছে না নিরাপদ শারীরিক দূরত্বও। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। নির্দেশনা মানা নিশ্চিতে কঠোর হওয়ার তাগিদ তাদের।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রেদওয়ানুর রহমান বলেন, মাস্ক না পরার দায়ে যদি খুব অল্প কিছু মানুষকেও কঠিন শাস্তি দিত তাহলে সবাই মাস্ক পরতে শুরু করতো। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশ দেয়া হয়েছে বলে জানান, কোভিড ঊনিশ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির প্রধান অধ্যাপক ডা. সালাউদ্দিন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়