ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১১:২৫, ২৬ জুলাই ২০২০

সাহেদকে ৪০ দিন রিমান্ডে নেয়ার আবেদন পুলিশের

টানা ১০ দিনের রিমান্ড শেষে আলোচিত প্রতারক সাহেদ করিম ওরফে মোঃ সাহেদকে আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজনে এবার চল্লিশ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

১০ দিনের রিমান্ড শেষে সাহেদকে আদালতে নিয়ে নতুন করে রিমান্ডের এই আবেদন করা হয়।

আজ রোববার সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয় তাকে। আদালতে সাহেদের আরো ৪০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

করোনা রোগীদের চিকিৎসার নামে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে ৬ জুলাই রাতে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র‍্যাব। এতে করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণ মেলে। অন্তত ছয় হাজার ভুয়া করোনা পরীক্ষার সনদ পাওয়ার প্রমাণ পাওয়া যায় অভিযানে।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়