ঢাকা
প্রকাশিত: ১২:১৭, ২৬ জুলাই ২০২০
কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ
লবণ দেয়া ছাড়া এবার কোরবানির পশুর কোনো চামড়া ঢাকায় নিয়ে আসা যাবে না বলে হুঁশিয়ার করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রোববার (২৬ জুলাই) সকালে এক ভার্চুয়াল মাধ্যমে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন তিনি।
এছাড়া চামড়া পাচার ঠেকাতেও সরকারের কঠোর অবস্থানের কথা জানান মন্ত্রী। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গতবছরের চেয়ে দাম কিছুটা কমানো হয়েছে বলেও জানান তিনি।
প্তানির সুযোগ রেখে গতবছরের চেয়ে প্রায় ২৯ শতাংশ দাম কমিয়ে এবার কাঁচা চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর রাজধানীতে লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া ৩৫ থেকে ৪০ টাকা, আর ঢাকার বাইরে গরুর চামড়া ২৮ থেকে ৩২ টাকা এবং সারাদেশে লবণযুক্ত প্রতি বর্গফুট খাসির চামড়ার দাম ১৩ থেকে ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
রাত ১০টার পর সারাদেশে সব ধরনের কাঁচা চামড়া কেনাবেচা নিষিদ্ধ করার পাশাপাশি ঈদের দিন রাতে বিভিন্ন জেলা থেকে ঢাকায় চামড়ার প্রবেশ ঠেকানোর দাবি জানান ট্যানারি মালিকরা।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























