ঢাকা
আপডেট: ১৩:১০, ২৬ জুলাই ২০২০
লাইফ সাপোর্টে সাংসদ ইসরাফিল আলম
নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের শারীরিক অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভীন বিউটি বিষয়টি নিশ্চিত করেছেন।
সুলতানা পারভীন বলেন, বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থতা বোধ করছিলেন তিনি। গত ৬ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত চিকিৎসার জন্য উনাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষ কিছুটা সুস্থ হয়ে গত ১২ তারিখে বাসায় নিয়ে আসা হয়। বাসায় আনার পর উনার করোনা রেজাল্ট নেগেটিভ আসে। এর আগে তার করোনা পজিটিভ ছিল।
তিনি বলেন, বাসায় আসার পর ১৭ তারিখ কাশির সঙ্গে রক্ত বের হয়। পরে ওইদিনই আমরা তাকে ফের স্কয়ার হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই রাত ১১ টায় হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তার শ্বাসকষ্ট হচ্ছে। তাকে ভেন্টিলেশন রাখতে হবে। গতকাল থেকে উনি ভেল্টিলেশনে আছেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























