নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০০:০৬, ২৭ জুলাই ২০২০
আইনিউজ লাইভে ‘কোরবানি : গবাদিপশু উৎপাদন ও বিপণন ব্যবস্থাপনা’
আপনি একজন বেকার তরুণ, কিংবা গ্রামের ছোট্ট কৃষক। হতে চান উদ্যোক্তা? এ নিয়ে দেখতে পারেন Eye News Live অনুষ্ঠানটি। প্রচারিত হয় রোববার (২৬ জুলাই) রাত ৮.৩০ টায় দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল আইনিউজের ফেসবুক পেজে।
জসীম মাসুদের সঞ্চালনায় এতে যুক্ত হয়েছিলেন প্রাণীসম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা.হীরেশ রঞ্জন ভৌমিক, দেশের সফল কৃষি উদ্যোক্তা- বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ ইমরান এবং বগুড়ার খামারি তৌহিদ পারভেজ বিপ্লব।
গবাদিপশু; গরু-ছাগল ইত্যাদি পালন এবং মাংস উৎপাদনে এক অপার সম্ভাবনাময় ক্ষেত্র বাংলাদেশ। কৃষিভিত্তিক এদেশে এ সম্ভাবনাকে আরো বাড়িয়ে দিয়েছে। আজকাল তরুণেরাও বেশ আগ্রহী হয়ে উঠেছেন।
গ্রামের ছোট্ট-মাঝারি এবং বড় কৃষকেরাও পশুপালনে আরো বেশি করে আগ্রহী হয়ে উঠেছেন।
ব্রাহমাসহ নানা জাতের গরু পালেন করে অধিক মাংস উৎপাদন (৫০০ থেকে ১০০০+ কেজি) করছেন আমাদের কৃষক-খামারি ও তরুণ উদ্যোক্তারা। কৃষিভিত্তিক গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করার হাতছানি দিচ্ছে এই খাত।
কিন্তু পশু (গরু-ছাগল ইত্যাদি) বিক্রি এবং উপযুক্ত মূল্য পাওয়া নিয়ে শংকায় খামারিরা। আছে খাদ্য, রোগ-বালাইসহ নানা সমস্যাও। এক্ষেত্রে জানতে হবে সঠিক পরিচর্যা। বিপণনের (গরু-ছাগল; মাংস বিক্রি) জন্য বের করতে হবে খুবই আধুনিক ও সহজ আইডিয়া।
জসীম মাসুদের সঞ্চালনায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠানের লিংক https://www.facebook.com/eyenewsmedia/videos/580737282590833/
উদ্যোক্তা সৃষ্টি, স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন, সমস্যা-সম্ভাবনা এবং সমসাময়িক ঘটনা নিয়ে আইনিউজের নিয়মিত লাইভে যুক্ত হতে ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন আপনিও।
আইনিউজ/এইচকে
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























