নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:৩৪, ২৬ জুলাই ২০২০
দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২২৭৫, মৃত্যু ৫৪
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত ২ হাজার ২৭৫ জনকে শনাক্ত করা হয়েছে। এরই সাথে করোনায় মারা গেছেন আরও ৫৪ জন। এদের মধ্যে ৪০ জন পুরষ এবং ১৪ জন নারী।
নতুন শনাক্তদের নিয়ে দেশে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জন। অপরদিকে করোনায় দেশে মোট প্রাণহানি ২ হাজার ৯২৮ জন।
রোববার (২৬ জুলাই) বেলা আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ সকল তথ্য তুলে ধরেন।
আক্রান্ত এবং মৃতের সাথে গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করেছেন নতুন ১ হাজার ৭৯২ জন রোগী। বর্তমানে দেশে সুস্থ রোগীর সংখ্যা মোট ১ লাখ ২৩ হাজার ৮৮২ জন। দেশে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৪৪১ টি।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























