ঢাকা
আন্তর্জাতিক রুটে ফ্লাইট স্থগিতের সময় বাড়ালো বিমান
কোভিড-১৯ এর পরিস্থিতিতে লন্ডন, দুবাই ও আবুধাবি ছাড়া অন্য সব গন্তব্যে আগামী ১৫ আগস্ট পর্যন্ত ফ্লাইট স্থগিত থাকবে। পরিস্থিতি উন্নতি সাপেক্ষে ফ্লাইট সংক্রান্ত সিদ্ধান্ত যথা সময়ে জানিয়ে দেওয়া হবে। এরমধ্যে ম্যানচেস্টার, সিঙ্গাপুর ও কুয়ালালামপুরে আগামী ৩১ আগস্ট পর্যন্ত ফ্লাইট স্থগিত থাকবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তিন আন্তর্জাতিক গন্তব্য ছাড়া অন্য রুটে ফ্লাইট স্থগিতের সময় বাড়িয়েছে।
রবিবার (২৬ জুলাই) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় গত ২৪ মার্চ সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
পরবর্তী সময়ে গত ১ জুন থেকে সীমিত পরিসরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় সংস্থাটি। কিন্তু অনুমতি দিলেও বর্তমানে লন্ডন, আবুধাবি ও দুবাই ছাড়া সব রুটে ফ্লাইট বন্ধ রেখেছে বিমান। বিভিন্ন রুটে কয়েক দফা ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়িয়ে আগামী ৩১ জুলাই পর্যন্ত করা হয়।
সবশেষ রোববার আরেক দফা সময় বাড়িয়ে এ রুটে আগামী ১৫ আগস্ট পর্যন্ত ফ্লাইট স্থগিত করলো রাষ্ট্রায়ত্ত এ উড়োজাহাজ সংস্থা।
আইনিউজ/টিএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























