ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৬:৪৯, ২৬ জুলাই ২০২০

পশুর হাট তদারকিতে মন্ত্রণালয়ের ৮টি মনিটরিং টিম

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিক্যাল টিমের কার্যক্রমসহ অন্যান্য বিষয় তদারকির জন্য ৮টি মনিটরিং টিম গঠন করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। প্রত্যেক টিমে মন্ত্রণালয়ের একজন করে উপসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

রোববার (২৬ জুলাই) মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিক্যাল সেবা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন হাটের জন্য ১৮টি ভেটেরিনারি মেডিক্যাল টিম ও একটি বিশেষজ্ঞ ভেটেরিনারি মেডিক্যাল টিম গঠন করেছে প্রাণিসম্পদ অধিদফতর। এ সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রমের জন্য চারটি কোরবানির হাট ব্যবস্থাপনা মনিটরিং টিম ও একটি কন্ট্রোল রুম ব্যবস্থাপনা টিম গঠন করেছে সংশ্লিষ্ট অধিদফতর।  

এছাড়াও প্রাণিসম্পদ অধিদফতরের উদ্যোগে সারাদেশের কোরবানির পশুর হাটের জন্য ১ হাজার ২১৩টি ভেটেরিনারি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। পাশাপাশি এসব কার্যক্রম তদারকির জন্য কেন্দ্রীয় মনিটরিং টিমও গঠন করা হয়েছে

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়