ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৬, ২৬ জুলাই ২০২০

করোনা চিকিৎসা তদারকিতে টাস্কফোর্স

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও এ সংক্রান্ত চিকিৎসা কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি তদারকি করতে একটি টাস্কফোর্স কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

রোববার মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। নয় সদস্যের টাস্কফোর্সে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিবকে (জনস্বাস্থ্য) আহ্বায়ক করা হয়েছে।

আদেশে টাস্কফোর্স কমিটিকে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা পরিপত্র, প্রজ্ঞাপন, আদেশ, নির্দেশনা ও কমিটির কার্যক্রম বাস্তবায়ন, অগ্রগতি তদারকি করতে বলা হয়েছে।

এতে বলা হয়, কোভিড-১৯ প্রতিরোধ ও আক্রান্ত রোগীদের সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিতকরণে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ পর্যন্ত জারি করা পরিপত্র, প্রজ্ঞাপন, আদেশ, নির্দেশনা ও যেসব কমিটি গঠন করা হয়েছে তাদের কার্যক্রম বাস্তবায়ন অগ্রগতি তদারকি করার জন্য একটি টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে।

এ টাস্কফোর্স কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন), স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা), স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (প্রশাসন), জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব (প্রশাসন), অর্থ বিভাগের যুগ্মসচিব (প্রশাসন) ও স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ শাখা) ও আইইডিসিআরের পরিচালক।

আদেশে টাস্কফোর্স কমিটি ৫০ শয্যার বেশি হাসপাতালগুলোতে কাজ করবে বলে জানানো হয়েছে। এছাড়া টাস্কফোর্স কমপক্ষে প্রতি দুই মাসে একবার সভা করবে বলে উল্লেখ করা হয়েছে।  

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়