নিজস্ব প্রতিবেদক
করোনা পজিটিভ হয়েও নেগেটিভ সনদ নিয়ে বিমানবন্দরে শাজাহানকন্যা ঐশী
ফাইল ছবি
করোনাভাইরাস নেগেটিভের জাল সনদের কারণে ঐশী খান নামের এক যাত্রীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হয়েছে। ঐশী সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে বলে জানিয়েছে বিমানবন্দর সূত্র।
রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে এ ঘটনা ঘটে। বিমানবন্দরের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, ইমিগ্রেশনে করোনা পজিটিভ ধরা পড়ায় বিমানের লন্ডন ফ্লাইটে এক যাত্রীকে যেতে দেয়া হয়নি বলে জেনেছি।
তার পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তার পরিচয় আমরা জানি না। তিনি বিমানের যাত্রী ছিলেন। ইমিগ্রেশনে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসে। কিন্তু ইমিগ্রেশনে অনলাইনে চেক করলে রিপোর্ট পজিটিভ আসে। এ কারণে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে লন্ডন যেতে দেয়নি।
ইমিগ্রেশন সূত্র জানায়, রোববার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০০১ ফ্লাইটে লন্ডন যাওয়ার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান ঐশী। ইমিগ্রেশনে তার সঙ্গে থাকা করোনা নেগেটিভ সার্টিফিকেট চেক করেন ইমিগ্রেশন কর্মকর্তা। ইমিগ্রেশন পুলিশ অনলাইনে করোনা সার্টিফিকেট চেক করলে সেটি পজিটিভ দেখায়। সঙ্গে সঙ্গেই তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়।
শিডিউল ফ্লাইটটি রোববার দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে গেছে বলেও জানান এই কর্মকর্তা।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























