নিজস্ব প্রতিবেদক
মাস্ক কেলেঙ্কারি
ঢাবি থেকে বরখাস্ত হলেন শারমিন
ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ এনে শিক্ষা প্রতিষ্ঠানটির সহকারী রেজিস্ট্রার শারমিন জাহানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার ঢাবির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে তাকে সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নোটিশ দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোছাম্মৎ শারমিন জাহান শিক্ষা ছুটিতে থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয়ের অনুমতি ব্যতীত ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনা বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান ও চাকরির শৃঙ্খলা পরিপন্থী।
পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নকল এন-৯৫ মাস্ক সরবরাহের অভিযোগে তার বিরুদ্ধে নিয়মিত মামলা হওয়ায় ও পুলিশের রিমান্ডে থাকায় তিনি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। এ পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোছাম্মৎ শারমিন জাহানকে রোববার বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িকভাব বরখাস্ত করা হয়েছে।
এর আগে বিএসএমএমইউতে নকল মাস্ক সরবরাহের দায়ে গ্রেফতার অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিন জাহানকে শনিবার জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
এদিকে নকল মাস্ক সরবরাহের দায়ে শারমিন জাহানের বিরুদ্ধে ২৩ জুলাই বিএসএমএমইউয়ের প্রক্টর বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন।
এতে অভিযোগ করা হয়, বিএসএমএমইউ হাসপাতালে মাস্ক সরবরাহের অনুমতি পায় শারমিন জাহানের প্রতিষ্ঠান অপরাজিতা ইন্টারন্যাশনাল। কিন্তু প্রতিষ্ঠানটি নকল মাস্ক সরবরাহ করে। এই মাস্ক ব্যবহার করে চিকিৎসক ও রোগী ক্ষতির সম্মুখীন হয়েছেন। একই সঙ্গে নকল মাস্ক সরবরাহ করে প্রতিষ্ঠানটি বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে।
গত শুক্রবার রাত ১০টার দিকে শাহবাগের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলা হওয়ার পর থেকে শারমিন জাহান পলাতক ছিলেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























