ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১২:৫০, ২৭ জুলাই ২০২০

৫০ বছরে পা রাখলেন সজীব ওয়াজেদ জয়

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন আজ। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৭ জুলাই ঢাকায় পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনা দম্পতির ঘর আলো করে জন্ম নেন জয়। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তিনি।

 শৈশব থেকে কৈশোর কেটেছে অস্বাভাবিক বাস্তবতায়। বড় সময় থেকেছেন প্রবাসে। তবুও দেশের ভাবনায় যিনি পিছপা হননি। নিঃশব্দে গড়ে তোলা ডিজিটাল বাংলাদেশের নায়ক হিসেবে, মানুষের মনে ঠাঁই করে নিয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়। ঘাত-প্রতিঘাত আর ষড়যন্ত্রের মুখে থেকেও, স্বচ্ছ ইমেজের জনপ্রিয়, তরুণ এই প্রযুক্তি বিশেষজ্ঞ আজ ৫০ বছরে পা রাখলেন।

বর্তমানে দলীয় ঘরানা ছাড়াও তথ্যপ্রযুক্তি, রাজনীতি, সামাজিক, অর্থনৈতিক, শিক্ষাবিষয়ক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তথ্যপ্রযুক্তির বিকাশ, তরুণ উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন জয়। বিশেষ করে দেশের তরুণদের দেশপ্রেমে উজ্জীবিত করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে আত্মনিয়োগ করার ক্ষেত্রে বিভিন্ন কর্মসূচি ও পদক্ষেপ নিচ্ছেন তিনি।

জয় দেশে থাকলে প্রতিবছর তার জন্মদিনে মা শেখ হাসিনা নিজে রান্না করে খাওয়ান তাকে। পাশাপাশি অনাড়ম্বর অনুষ্ঠানে কেক কেটে তার জন্মদিন পালন করা হয়।

কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। করোনা সংক্রমনের কারনে মা-ছেলে দুইজন দু’দেশে। তাই স্ত্রী-সন্তানের সান্নিধ্য আর ফোনে মায়ের শুভেচ্ছায় এবার পালিত হবে তার জন্মদিন।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়