ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৩:১০, ২৭ জুলাই ২০২০
আপডেট: ১৩:৫০, ২৭ জুলাই ২০২০

ইসরাফিল আলম আজীবন দেশ ও জাতির কল্যাণে কাজ করেছেন গেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,  ‘ইসরাফিল আলম আজীবন দেশ ও জাতির কল্যাণে কাজ করেছেন গেছেন’।

সোমবার (২৭ জুলাই)  নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৭ জুলাই) শোক বার্তায় শেখ হাসিনা বলেন, ‘ইসরাফিল আলম আজীবন দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন।’

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সোমবার সকাল ৬টা ৪০ মিনিটে বেসরকারি স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে সংসদ সদস্য ইসরাফিল আলম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।

এমপির পরিবার সূত্রে জানা গেছে, ইসরাফিল আলম দিন পনের আগে অসুস্থ বোধ করেলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর সুস্থ হয়ে ১৪ জুলাই তিনি নওগাঁয় নিজের বাড়ি যান। সেখান থেকে ঢাকায় ফিরে আসার পর ২৩ জুলাই আবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার করোনা শনাক্ত হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়