ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৪:৩৪, ২৭ জুলাই ২০২০

জঙ্গি হামলার আশঙ্কা, দেশজুড়ে কড়া নিরাপত্তা

আগস্ট মাস ও পবিত্র ঈদুল আজহা সামনে রেখে দেশজুড়ে নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ বাহিনী। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে জঙ্গিরা- এমন তথ্যের ওপর ভিত্তি করে সকল ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

আইনশৃঙ্খলাবাহিনী বলছে, বিমানবন্দর, দূতাবাস বিশেষ করে যুক্তরাষ্ট্র, ভারত, মিয়ানমারের দূতাবাস ভবন বা বিশেষ ব্যক্তি অথবা শিয়া-আহমদিয়া উপাসনালয়, মাজার কেন্দ্রিক মসজিদ, চার্চ, প্যাগোডা, মন্দির টার্গেট করা হতে পারে।

হামলার দিন-তারিখ না উল্লেখ থাকলেও চিঠিতে সময়কাল ধরা হয়েছে, সকাল ৬-৭টা অথবা সন্ধ্যা ৭-১০টা। হামলাকারীর বয়স ১৫-৩০ বছরের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কাউন্টার টেররিজমের ইউনিট প্রধান মনিরুল ইসলাম বলেন, এসব উৎসবের সময়ে জঙ্গিরা আগ্রাসী হয়ে ওঠে। তাই আমরা বাড়তি সতর্কতা নিয়ে রাখছি।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়