নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৯, ২৭ জুলাই ২০২০
যেখানে অনিয়ম সেখানেই ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
ফাইল ছবি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যেখানে অন্যায় দেখছি, সেখানে ছাড় দিচ্ছি না। দুটি প্রতিষ্ঠান অন্যায় করেছে, তাদের আইনের আওতায় আনা হয়েছে। এভাবে যেখানে অনিয়ম দেখা দেবে সেখানেই ব্যবস্থা নেয়া হবে।
সোমবার সচিবালয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সঙ্গে অধীনস্থ দফতর ও সংস্থার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) শেষে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক পুরস্কারের অনেকগুলোই স্বাস্থ্যসেবার মাধ্যমে অর্জিত হয়েছে। যেমন- ভ্যাকসিন হিরো, সাউথ সাউথ ইত্যাদি। স্বাস্থ্য খাতের অনেক অর্জন আমরা চোখে দেখি না।
তিনি বলেন, আমাদের স্বাস্থ্যখাতে বাইরের হস্তক্ষেপ অনেক বেশি। এটা কমাতে হবে। এটা কমাতে পারলে আরো ভালোভাবে স্বাধীনভাবে কাজ করতে পারবো।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























