ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৮, ২৩ আগস্ট ২০২০

ধর্ম সচিব মো. নূরুল ইসলাম করোনায় আক্রান্ত

ফাইল ছবি

ফাইল ছবি

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। উনার স্ত্রী এবং ছেলেরও করোনা পজিটিভ রিপোর্ট এসেছে বলে জানা গেছে।

সচিব ও তার স্ত্রী ফিরোজা বেগম বর্তমানে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ধর্ম সচিবের একান্ত সচিব (পিএস) মো. যুবায়ের জানান, কয়েক দিন ধরে উপসর্গ থাকায় তাদের নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়।

শনিবার সচিবের সঙ্গে তার স্ত্রী ও এক ছেলের ফলাফল পজিটিভ এসেছে। সচিব ও তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হলেও তাদের তেমন কোনো শারীরিক সমস্যা নেই, দু্জনই স্টেবল আছেন।

নূরুল ইসলাম-ফিরোজা বেগম দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর থেকে ধর্ম সচিবের দায়িত্ব পালন করছেন নূরুল ইসলাম।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়