ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৬, ২৩ আগস্ট ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৯৭৩, মৃত্যু ৩৪

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে আরও ১ হাজার ৯৭৩ জনকে।  একই সময়ে ভাইরাস সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩৪ জন।

নতুন মৃত্যু ৩৪ জন নিয়ে দেশে করোনায় প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯৪১ জনে। এবং করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯৪ হাজার ৫৯৮ জন।   

রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়েছে। দেশে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৮০১ টি।    

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫২৪ জন। এ নিয়ে সুস্থ হলেন মোট ১ লাখ ৭৯ হাজার ৯১ জন।  

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়