নিজস্ব প্রতিবেদক
প্রশাসনে কর্মরতদের হাসিমুখে সেবা প্রদানের মনোভাব থাকতে হবে
ফাইল ছবি
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, মাঠ প্রশাসনে কর্মরতদের ওপর সরকারের কঠোর নজরদারি রয়েছে। রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি আয়োজিত ৩২তম ইউএনও ফিটলিস্টভুক্ত কর্মকর্তাদের অরিয়েন্টেশন কোর্সের ভার্চুয়াল সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
ফরহাদ হোসেন বলেন, ‘জনগণ বিভিন্ন প্রয়োজনে সরকারি অফিসে যায়। এ সময় তারা তাদের কাছে দ্রুত ও আন্তরিক সেবা প্রত্যাশা করেন। সেবাপ্রত্যাশী জনগণ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাদের হাসিমুখে সেবা প্রদানের মনোভাব থাকতে হবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘মাঠ প্রশাসনে কর্মরতদের ওপর আমাদের কঠোর নজরদারি রয়েছে। তারা যদি কোনো ধরনের অনিয়ম করে তাহলে আমরা যথাযথ ব্যবস্থা নেব। মাঠ প্রশাসনে কর্মরত সবাইকে সতর্ক থেকে নিষ্ঠার সঙ্গে জনগণকে সেবা দিয়ে জনবান্ধব জনপ্রশাসন গড়ে তুলতে হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে সরকার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে জানিয়ে ফরহাদ হোসেন বলেন, ‘এ লক্ষ্য অর্জনে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দক্ষতা, কর্মনিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে কাজ করতে হবে।’
বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর বদরুন নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিপিটি) মুহাম্মদ হুমায়ুন কবীর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। বিসিএস প্রশাসন একাডেমি মেম্বার ডিরেক্টিং স্টাফ (এমডিএস) মো. মাহবুব উল আলম শুভেচ্ছা বক্তব্য রাখেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























