ঢাকা
প্রকাশিত: ১১:৪৬, ২৪ আগস্ট ২০২০
২৯ আগস্ট থেকে গণস্বাস্থ্য হাসপাতালে অ্যান্টিবডি টেস্ট
গবেষণার আওতায় এবার নিজেদের উদ্ভাবিত কিট নিয়ে সাধারণ মানুষের অ্যান্টিবডি টেস্ট করতে যাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র।
আগামী ২৯ আগস্ট রাজধানীর ধানমন্ডির ৬ নম্বর রোডে অবস্থিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে এই টেস্ট শুরু হচ্ছে। একই দিন আরটি-পিসিআর পদ্ধতিতেও পরীক্ষা শুরু করবে এই প্রতিষ্ঠানটি।
অ্যান্টিবডি পরীক্ষার জন্য ফি ধরা হয়েছে চার হাজার টাকা এবং আরটি-পিসিআরের জন্য আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা।
যাদের হেলথ ইনস্যুরেন্স রয়েছে তাদের ক্ষেত্রে আড়াই হাজার টাকা রাখা হবে। গণস্বাস্থ্য সূত্র এ তথ্য জানিয়েছে।
গণস্বাস্থ্য কেন্দ্রের অ্যান্টিবডি কিটের মান আগের চেয়ে উন্নত করতে কাজ শুরু করছে সংস্থাটি। পরে তা আবারও মূল্যায়নের জন্য জমা দেওয়া হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























