নিজস্ব প্রতিবেদক
করোনায় আক্রান্ত এমপি দবিরুল ইসলাম
ফাইল ছবি
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঠাকুরগাঁও- ২ আসনের সংসদ সদস্য(এমপি) দবিরুল ইসলাম। রোববার (২৩ আগস্ট) রাতে তার করোনা পজিটিভের রিপোর্ট পায় জেলা স্বাস্থ্য বিভাগ।
এমপি দবিরুল ইসলাম পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে আছেন।
ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার বলেন, করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে গত ২১ আগস্ট এমপি দবিরুল ইসলামের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়।
পরীক্ষা-নিরীক্ষা শেষে দিনাজপুর থেকে প্রাপ্ত ফলাফলে এমপির কভিড-১৯ শনাক্ত হয়। সিভিল সার্জন আরও বলেন, দবিরুল ইসলাম দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছেন।
এছাড়া এদিন জেলার সদর উপজেলায় তিনজন, বালিয়াডাঙ্গী উপজেলায় ছয়জন, পীরগঞ্জ উপজেলায় তিনজন, রাণীশংকৈল উপজেলায় দুইজন ও হরিপুর উপজেলায় একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানান তিনি।
এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮১০ জনে। এ পর্যন্ত মারা গেছেন ১৪ জন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























