নিজস্ব প্রতিবেদক
বিশেষ বিমানে ঢাকায় নেয়া হয়েছে এমপি মনসুরকে
ফাইল ছবি
করোনাভাইরাসে আক্রান্ত রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমানকে বিশেষ বিমানে ঢাকায় নেয়া হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে।
এর আগে সকাল ১০টার দিকে এমপি মনসুর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে রাজশাহীর হযরত শাহমখদুম (র.) বিমানবন্দরে নেয়া হয়।
গত শনিবার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় এমপি মনসুরের করোনা শনাক্ত হয়। পরদিন রোববার থেকে তিনি রামেক হাসপাতালে ভর্তি ছিলেন।

এমপি প্রফেসর ডা. মনসুর রহমানের ব্যক্তিগত সহকারী শফিক তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এমপি ডা. মনসুর রহমানের ডায়াবেটিসের সমস্যা রয়েছে। এছাড়া অন্য কোনো সমস্যা নেই। তিনি শারীরিকভাবে ভালো আছেন। তবুও তাকে বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে ঢাকায় নেয়া হয়। ঢাকায় নামার পর দুপুর ১২টার দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি কেবিনে ভর্তি করা হয়েছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























