ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৮, ২৪ আগস্ট ২০২০
আপডেট: ১৬:৫৯, ২৪ আগস্ট ২০২০

হেলিকপ্টারে ঢাকায় নেয়া হচ্ছে এমপি দবিরুলকে

ফাইল ছবি

ফাইল ছবি

ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য (এমপি) দবিরুল ইসলামকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে বালিয়াডাঙ্গী সমির উদ্দীন স্মৃতি মহাবিদ্যালয় মাঠে হেলিকপ্টারটি অবতরণ করে।  

পারিবারিক সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হবে।

এমপি দবিরুল ইসলামের সঙ্গে তার বড় ছেলে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন ও বড় মেয়ে মুক্তি ইসলামও ঢাকায় যাচ্ছেন।  

মাজহারুল ইসলাম সুজন বলেন, আমার বাবা বর্তমানে ভালো আছেন। ঢাকায় নেয়ার উদ্দেশ্য হচ্ছে যদি কখনও স্বাস্থ্যের অবনতি হয় তাহলে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার সুযোগ পাওয়া যাবে। তাই প্রধানমন্ত্রীর বিশেষ ব্যবস্থায় আমার বাবাকে ঢাকায় নেয়া হচ্ছে। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।

প্রসঙ্গত, করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে গত ২১ আগস্ট এমপি দবিরুল ইসলামের নমুনা সংগ্রহ করা হয়। রোববার (২৩ আগস্ট) রাতে তার করোনা পজিটিভের রিপোর্ট পাওয়া যায়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়