নিজস্ব প্রতিবেদক
প্রবাসীদের জন্য করোনা পরীক্ষার ফি কমল
ফাইল ছবি
প্রবাসীদের জন্য কমানো হয়েছে করোনা পরীক্ষার ফি। সাড়ে ৩ হাজার থেকে কমিয়ে এ ফি এখন দেড় হাজার করেছে সরকার। সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠান শেষে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
‘পিসিআর টেস্টের জন্য আমরা যে ফি নির্ধারণ করেছিলাম তা কমিয়ে দেয়া হয়েছে’ জানিয়ে মন্ত্রী বলেন, ‘২০০ টাকার টেস্ট ১০০ টাকা, ঘরে বসে টেস্ট ৫০০ থেকে ৩০০ টাকা করা হয়েছে। যারা টেস্ট করে বিদেশে যায় তাদের পরীক্ষা সাড়ে তিন হাজার থেকে কমিয়ে এক হাজার ৫০০ টাকা করে দেয়া হয়েছে।’
এসময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘একটা হলো পিসিআর টেস্ট, যেটা আমরা করে যাচ্ছি। দুটি টেস্ট- একটি অ্যান্টিজেন এবং অপরটি র্যাপিড অ্যান্টিবডি টেস্ট।’
তিনি বলেন, ‘একটা হলো পিসিআর টেস্ট, যেটা আমরা করে যাচ্ছি। একটা ল্যাব থেকে এখন প্রায় ৮৮টি ল্যাবে পিসিআর টেস্ট হয়। কিন্তু টেস্টের সংখ্যা সেভাবে বাড়ে না, কারণ কিছু লোকের অনীহা দেখা দিয়েছে।’
সোমবার (২৪ আগস্ট) পর্যন্ত দেশে ২ লাখ ৯৭ হাজার ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে মারা গেছেন ৩ হাজার ৯৮৩ জন। এবং সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৮২ হাজার ৮৭৫ জন। দেশে এখন পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ১৪ লাখ ৫৬ হাজার ৩৮ টি।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























