ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১১:১১, ২৫ আগস্ট ২০২০
আপডেট: ১১:২৫, ২৫ আগস্ট ২০২০

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সি আর দত্ত আর নেই

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব:) চিত্তরঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তম আর নেই। সি আর দত্ত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বয়েন্টনবীচ বেথেষ্ডা সাউথ হাসপাতালের হসপিস কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর ৮ মাস।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় আমেরিকার ফ্লোরিডায় মারা গেছেন। এর আগে, তিনি বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে আমেরিকার ফ্লোরিডার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

কনিষ্ঠ কন্যা কবিতা দাসগুপ্ত হ্যাপির ফ্লোরিডার বাসায় ছিলেন সি আর দত্ত। গত বৃহস্পতিবার ওই বাসার বাথরুমে পড়ে গিয়ে ডান পায়ের গোড়ালি ভেঙে যায় বলে তার জামাতা শংকর গুপ্ত  জানান। সাথে সাথে তাকে নিকটস্থ বেথেস্ডা ওয়েস্ট হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। এরপর চিকিৎসকরা তার গোড়ালিতে মাইক্রো সার্জারি করেন। সে সময় তাকে সম্পূর্ণভাবে অজ্ঞান (এনেসথেসিয়া) করতে হয়।

সি আর দত্ত এ্যাজমায় আক্রান্ত থাকায় ওই সার্জারির পর শ্বাসকষ্ট মারাত্মকভাবে বেড়ে যায়। একইসাথে তার কিডনিও অচল হয়ে পড়ে। 
কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে জ্ঞান ফিরিয়ে আনা সম্ভব হলেও কথা বলছিলেন অসংলগ্নভাবে।

চিত্তরঞ্জন দত্ত (সি আর দত্ত) বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার। তিনি ৪নং সেক্টরের সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। তিনি সেক্টর কমান্ডার্স ফোরামের সাথে যুক্ত।

চিত্তরঞ্জন দত্ত ১৯৫১ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। কিছুদিন পর ‘সেকেন্ড লেফটেনেন্ট’ পদে কমিশন পান। ১৯৬৫ সালে সৈনিক জীবনে প্রথম যুদ্ধে লড়েন তিনি৷ ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে পাকিস্তানের হয়ে আসালং এ একটা কোম্পানির কমান্ডার হিসেবে যুদ্ধ করেন তিনি। এই যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য পাকিস্তান সরকার তাকে পুরস্কৃত করে।
আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়