ঢাকা
করোনায় মারা গেলেন আকিজ গ্রুপের পরিচালক
করোনায় মারা গেলেন শিল্পপতি শেখ মমিন উদ্দিন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিজ উদ্দিনের মেঝ ছেলে।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে রাজধানীর মগবাজার আদ্-দ্বীন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার সকাল ১০টায় এসএএফ’র কারখানায় প্রথম জানাজা, দুপুর ১২টার দিকে গ্রামের বাড়ি খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা গ্রামে দ্বিতীয় জানাজা। এরপর পিতার কবরের পাশে তাকে দাফন করা হবে।
শেখ মমিন উদ্দিন চামড়া শিল্পপ্রতিষ্ঠান এসএএফ’র ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও আকিজ গ্রুপের পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন।
শেখ মমিন উদ্দিন রাজঘাট জাফরপুর হাইস্কুল থেকে এসএসসি পাশ করেন। খুলনা বিএল কলেজ থেকে বিএসসি পাশ করে ইংল্যান্ডে যান। সেখানকার নর্থ হ্যামটন বিশ্ববিদ্যালয় থেকে লেদার টেকনোলজিতে উচ্চতর ডিগ্রি নেন। আশির দশকে মোমিন উদ্দিন অভয়নগর উপজেলার তালতলার পরিত্যক্ত এসএএফ চামড়া কারখানার দায়িত্ব নেন। এরপর তিনি রুগ্ন কারখানাটিকে আধুনিকীকরণ করে দেশের শ্রেষ্ঠ চামড়া কারখানায় পরিণত করেন। ২০০৯, ২০১০, ২০১১ সালে চামড়া ও চামড়াজাত পণ্য বিদেশে রপ্তানির জন্য জাতীয় রফতানি ট্রফি (স্বর্ণ) অর্জন করেন।
আইনিউজ/টিএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























