ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৩:১৫, ২৫ আগস্ট ২০২০

সম্রাটকে বিএসএমএমইউতে দুদকের জিজ্ঞাসাবাদ

যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাটকে বিএসএমএমইউতে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন-দুদক। দুদকের উপ পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি দল এই জিজ্ঞাসাবাদ শুরু করে।

ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেপ্তার হন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। পরে ক্যাসিনো-কাণ্ডে জড়িতদের সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

দুদকের মামলায় বলা হয়েছে, সম্রাটের বিরুদ্ধে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদের সুনির্দিষ্ট তথ্য দিলেও দেশের বাইরে নামে-বেনামে অন্তত ১ হাজার কোটি টাকার সম্পদ রয়েছে। উত্তরা, ধানমণ্ডি, গুলশানসহ বিভিন্ন স্থানে নামে-বেনামে সম্পদ রয়েছে তার। এছাড়া সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই ও আমেরিকায় রয়েছে সম্পদ।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়