নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১০, ২৫ আগস্ট ২০২০
বিমানের আন্তর্জাতিক রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল
দুবাই, লন্ডন ও কুয়ালালামপুর ছাড়া আন্তর্জাতিক সব রুটের ফ্লাইট চলাচল স্থগিতের মেয়াদ বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। মঙ্গলবার এয়ারলাইনসের ওয়েবসাইটের নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে জানানো হয়েছে, যুক্তরাজ্যের ম্যানচেস্টার, ভারতের কলকাতা, দিল্লি এবং কুয়েত রুটের ফ্লাইট চলাচল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হলো। এছাড়াও অন্য আন্তর্জাতিক ফ্লাইটগুলো (দুবাই, লন্ডন ও কুয়ালালামপুর বাদে) আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বর্তমান ফ্লাইট স্থগিতাদেশের মেয়াদ আগামী ৩১ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। বিমানের সেলস সেন্টার জানিয়েছে, বর্তমানে দুবাই, লন্ডন ও কুয়ালালামপুর রুট চালু রয়েছে। তবে ১৮ আগস্ট থেকে ফ্লাইট চালানোর ঘোষণা দিলেও এখন পর্যন্ত কুয়ালালামপুরের কোনো ফ্লাইট ঢাকা ছেড়ে যায়নি। এই ফ্লাইটের টিকিট বিক্রিও বন্ধ রয়েছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























