ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০০, ২৫ আগস্ট ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২৫৪৫, মৃত্যু ৪৫

করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জন মারা গেছেন। ফলে দেশে করোনায় প্রাণহানি ছাড়িয়েছে চার হাজার। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে আরও ২ হাজার ৫৪৫ জনকে শনাক্ত করা হয়েছে।

নতুন শনাক্তদের নিয়ে দেশে বর্তমানে করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ২ লাখ ৯৯ হাজার ৬২৮ জনে। অন্যদিকে ভাইরাসে মৃত্যুবরণকারী ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২৮ জনে।  

মঙ্গলবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সকল তথ্য জানা গেছে। দেশে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ১৫৩টি।

এদিকে ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৮৮১ জন। বর্তমানে দেশে করোনাজয়ীর সংখ্যা ১ লাখ ৮৬হাজার ৭৫৬ জনে দাঁড়িয়েছে ।

আইনিউজ/ এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়