নিজস্ব প্রতিবেদক
গত তিন বছরে রোহিঙ্গা ক্যাম্পে প্রায় ৭৬ হাজার শিশুর জন্ম
ফাইল ছবি
২০১৭ সালে ২৫ আগস্ট রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গারা এসে ক্যাম্প গড়তে থাকে বাংলাদেশ সীমান্তে। সেই থেকে গত তিন বছরে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে ৭৬ হাজার শিশু জন্ম নিয়েছে। শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন এক রিপোর্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছে।
চলতি বছরের ৩১ মে পর্যন্ত কক্সবাজারে শরণার্থী ক্যাম্পগুলোতে তিন বছরের কমবয়সী শিশুর সংখ্যা ৭৫ হাজার ৯৭১।
মিয়ানমারের সামরিক জান্তার নির্যাতনে রাখাইন থেকে মুসলিম সংখ্যালঘু গোষ্ঠী রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসার তিন বছর পূর্তি হচ্ছে আজ। ফলে শরণার্থী ক্যাম্পগুলোতে এসব শিশুর জন্ম হয়েছে।
সেভ দ্য চিলড্রেন জানায়, এই শিশুদের সংখ্যা মিয়ানমারে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রায় নয় শতাংশ। এই শিশুরা যে পরিবেশে বেড়ে উঠছে তা তাদের বিকাশের জন্য উপযুক্ত নয় বলে রিপোর্টে সংস্থাটি জানায়।
২০১৭ সালে মিয়ানমারে গণহত্যা, গণধর্ষণ, অগ্নিকাণ্ড, নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে আসতে শুরু করে বাংলাদেশ সীমান্তে।
ওই বছর সাড়ে সাত লাখেরও বেশি রোহিঙ্গা রাখাইন থেকে পালিয়ে এসে আশ্রয় নেয় বাংলাদেশের কক্সবাজার জেলায়। এর আগে মিয়ানমার সরকারের নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা আরও দুই লাখ রোহিঙ্গা কক্সবাজার শরণার্থী ক্যাম্পে অবস্থান করছিল।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























