নিজস্ব প্রতিবেদক
যানবাহনে দাঁড়িয়ে যাত্রী নেয়া যাবে না: সড়কমন্ত্রী
ফাইল ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সবার জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। যানবাহনে দাঁড়িয়ে যাত্রী নেয়া যাবে না। তাছাড়া গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার আহ্বানও জানান মন্ত্রী।
মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে সড়ক ও জনপথ (সওজ) অধিদফতরের কুমিল্লা জোনের উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
কুমিল্লা-নোয়াখালী ফোর লেন প্রকল্পের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রকৌশলীদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে না থেকে সরেজমিন প্রকল্প এলাকায় গিয়ে কাজ করুন, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে। জনদুর্ভোগ সহ্য করা হবে না, কোনো অজুহাত নয়।
তিনি আরও বলেন, নিষেধ করার পরও কেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা ও পোস্টার-ব্যানার রয়েছে। এসব পোস্টার ব্যানার যারই হোক না কেন তা সরিয়ে ফেলার নির্দেশ দেন মন্ত্রী।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























