নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:৪৪, ২৫ আগস্ট ২০২০
রাজধানীর সিরাজুল ইসলাম মেডিকেলকে ৩০ লাখ টাকা জরিমানা
রাজধানীর মালিবাগে অবস্থিত ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার (২৫ আগস্ট) অভিযান চালায় র্যাব। অভিযানকালে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার ও নানা অনিয়মের কারণে মেডিকেলকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত হাসপাতালটিতে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রতিষ্ঠানটি থেকে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ও বিপুল পরিমাণ সার্জিক্যাল সামগ্রী উদ্ধার করা হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স এবং র্যাব-৩ যৌথভাবে হাসপাতালটিতে অভিযান পরিচালনা করেছে। এতে নেতৃত্ব দিয়েছেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
অভিযান শেষে স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব ও টাস্কফোর্সের সদস্য উম্মে সালমা তানজিয়া সাংবাদিকদের বলেন, কভিড আক্রান্ত রোগীদের যে প্রটোকল মানা উচিত, এই প্রতিষ্ঠানে সেই প্রটোকল মানা হচ্ছে না। এ ছাড়া মাইক্রোবায়োলজি ল্যাব এবং করোনা ইউনিট একই জায়গায় স্থাপনা করা হয়েছে। রোগীদের গুণগত যে সেবা দেওয়া দরকার, তা তারা দিতে পারছে না।
সারোয়ার আলম বলেন, মাইক্রোবায়োলজি ল্যাবে মাইক্রোবায়োলজি স্যাম্পলগুলো ৪৮ ঘণ্টা থেকে ৭২ ঘণ্টা রাখার কথা। কিন্তু আট থেকে ১০ ঘণ্টা রেখে ফলাফল দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু ফলাফল ৪৮ ঘণ্টার কথা উল্লেখ করা থাকে। এযাবৎকালে এই প্রতিষ্ঠানে যতগুলো মাইক্রোবায়োলজি রিপোর্ট তৈরি হয়েছে সবই ভুয়া। স্বাস্থ্য সেবায় নানা অসংগতির কারণে প্রতিষ্ঠানটিকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























